
ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দাপা এলাকার জাকির মিয়ার ছেলে ও আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহযোগী যুবলীগ নেতা শুভ দীর্ঘদিন পলাতক থেকে প্রকাশ্যে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।
শুধু তাই নয় অয়নের নির্দেশে এলাকায় আওয়ামী লীগ কে শক্তিশালী করতে দাপা এলাকার কাউছারের গ্যারেজের পিছনে দলবল নিয়ে প্রায়ই গভীর রাত পর্যন্ত গোপন বৈঠকে চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে এলাকাবাসী।
জানা গেছে ফতুল্লা থানার দাপা এলাকার জাকিরের ছেলে শুভ যুবলীগের রাজনীতি করতো। সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ছিল ঘনিষ্ঠ সহচর। প্রায়ই তার আমন্ত্রণে অয়ন দাপা এলাকায় আসতো। আর সেই প্রভাবে তৎকালীন সময়ে এলাকায় গড়ে তুলেছিলেন বিশাল সন্ত্রাসী বাহিনী। চাঁদাবাজি, দখলবাজি সহ নানা অপকর্মে জড়িত ছিলো শুভ বাহিনী। ২০২৪ সালের ৫ আগষ্ট স্বৈরশাসক হাসিনার পতনের পর দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন শুভ। সম্প্রতি এলাকায় ফিরে আবারো বেপরোয়া হয়ে উঠেছে। এলাকায় আওয়ামী লীগ কে শক্তিশালী করতে বর্তমানে ছাত্রলীগ যুবলীগ একত্র করার কাজ চালাচ্ছে বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে। এলাকাবাসী 'র দাবি শুভর ব্যাপারে প্রশাসন থেকে কোন ব্যাবস্থা গ্রহণ করা না হলে যে কোন সময়ে বর্তমান সরকার দলীয় লোকদের সাথে বড়ো ধরনের সংঘর্ষ ঘটতে পারে।