টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানানো হয়েছে। 

রোববার (১৫ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌছেছে। দুপুর ১২টায় সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে। বিষয়টি মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল নিশ্চিত করেছেন।

এর আগে, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড মির্জা আব্বাসের শারীরিক অবস্থা বিবেচনা করে দেশেই মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এরপর দুই দফায়  অস্ত্রোপচার করা হয়। পরে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে। এসময় সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে বলেও জানানো হয়। 

পরিবারের সদস্যরা জানান, গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে ওই রাতেই তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে শুক্রবার দুপুরে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ ছাড়া স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাসপাতালে এসে তার স্বাস্থ্যের খোঁজ নেন ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

মির্জা আব্বাসের আরোগ্য কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

1

নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

2

মর্গ্যান গার্লস স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক

3

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ

4

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলে

5

নারী উদ্যোক্তা ও সংগঠক নুর নাহার মিলি'র মাগফিরাত কামনায় দোয

6

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত

7

সোহেলের নেতৃত্বে নেতাকর্মী উচ্ছেদ অভিযানে যোগদান

8

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

9

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

10

শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি

11

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ, পেশাগত দক্ষতায় সম

12

আবাসিক গভীর নলকূপের ওপর কর বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ

13

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

14

Ctg DC Zahid rushes to hospital to stand beside bullet-hit R

15

জ্বালানি তেল যথাযথ সরবরাহে বিভিন্ন ফিলিং স্টেশনে সদর উপজেলা

16

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আনোয়ার প্রধানের উদ্যোগে

17

নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়

18

আমরা জুলাই যোদ্ধা’র জেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক সোহেল

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20