টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোগনগরে রবিনের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরন

জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিনের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর ) দুপুরে গোগনগর ইউনিয়নের তাজেক প্রধান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদল নেতা মইনুল হাসান রবিন এর উদ্যোগে বৃক্ষরোপন ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া।
বৃক্ষরোপন ও বিতরন শেষে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, আমাদের দেশনায়ক তারেক রহমানের যেই প্রতিশ্রুতি সবার আগে বাংলাদেশ, আমাদের যুবদলের প্রতিটি নেতাকর্মীর প্রতি আমার একটাই আহ্বান থাকবে তারা যেন তারেক রহমানের সেই দিক নির্দেশনা সঠিকভাবে পালন করে এই দেশকে এগিয়ে নিয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে এই বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।  
সভাপতির বক্তব্যে মইনুল হাসান রবিন বলেন, করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি।

 দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, যে মাদকমুক্ত একটি দেশ গড়ার জন্য এবং শিক্ষা এবং খেলাধুলা প্রতিটি ইউনিয়নে বাস্তবায়ন করার জন্য, এটার বাস্তবায়ন অংশ হিসেবে আজকে আমাদের এই কর্মসূচি। আমরা সবাই মিলে আগামী দিনে যুবদলকে শক্তিশালী করার জন্য, ঐক্যবদ্ধ রাখার জন্য আজকে প্রতিজ্ঞা করলাম। 
এসময় আরো উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ তোফাজ্জল হোসেন কাবিল, মোহাম্মদ মহসিন ভুইয়া,যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদ, সায়মন, শাহজাদা আলম রতন, মো. সুমন, রাসেল, আবদুল্লাহ জহির, মো. শাকিল হোসেন, জীবন মোল্লা, দিপু, মিশুক দেওয়ান, মোহাম্মদ শিপলু, সিফাত, রুবেল, শাওন, গোগনগর ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী পপি হোসেন, শিল্পী আক্তার  সহ অসংখ্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

1

ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী ময়লা সরিয়ে নিলে খেলার মা

2

ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হ

3

মাদক ব্যবসায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে জেলা প্রশাসকের নিক

4

তারাব পৌর যুবদলের সস্রাধিক নেতাকর্মী নিয়ে প্রতিবাদ মিছিল ও

5

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

6

নারায়ণগঞ্জে খেয়াঘাটের ইজারা নিয়ে মারামারি, আহত ৫

7

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বাপ্পির নেতৃত্বে ট্রাক ট্যাংলরি শ্র

8

দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশ

9

মানুষ যখন খেলাধুলার মধ্যে থাকে তখন বিপথে যাওয়ার সুযোগ থাকেনা

10

স্বেচ্ছাসেবক লীগের শোক র‍্যালীর গেঞ্জি সহ চারজন গ্রেপ্তার

11

বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯

12

বয়লার মুরগি নিয়ে বয়লারবাজি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

13

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

14

তারেক রহমানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে নারায়ণগ

15

নারায়ণগঞ্জের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

16

ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি রায়হান কবিরের কঠোর নি

17

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদদের প্রতি নুর হোসেনের ব

20