টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বৈরাচার এরশাদ দ্বিতীয় বার ক্ষমতায় আসেনি আওয়ামী লীগও আসবেনা - সজল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শহরে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মহানগর যুবদলের উদ্যোগে এ আনন্দ র‌্যালি বের করা হয়। 
র‌্যালিটি শহরের খানপুর হাসপাতালের সামনে থেকে বের হয়ে চাষাড়া গোল চত্বরে গিয়ে শেষ হয়। 
র‌্যালি শেষে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আজ বিএনপি ক্ষমতায়। প্রধানমন্ত্রী তারেক রহমান যুবদলকে রাজপথের দাবানল হিসেবে চিনে। যে ফ্যাসিবাদি সরকার দেশ ছেড়ে পালিয়েছে সেই সরকারের জায়গা এদেশে আর হবে না। কারন তারা বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম, খুন করে রাষ্ট্র ক্ষমতায় টিকে ছিলো। 
সর্বশেষ ছাত্র-জনতার ওপর গুলি করে ১৫'শ এর অধিক জনগণকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। যেমনিভাবে স্বৈরাচার এরশাদের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি ঠিক তেমনিভাবে আওয়ামী লীগও দ্বিতীয়বার রাষ্ট্র ক্ষমতায় আসবেনা। 
সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রথম হলো নারায়ণগঞ্জে কোন মাদক ব্যবসায়ী রাখবোনা। মহানগরের আওতাধীন কোন এলাকায় কিশোর গ্যাং রাখবোনা। আমাদের প্রধানমন্ত্রী যে কথা দিয়েছিলেন তিনি সেটা কথায় নয় কাজে প্রকাশ করেছেন। আমরা জিয়াউর রহমানের সৈনিক, নারায়ণগঞ্জে কোন অন্যায় কাজ সংঘটিত হতে দিবো না। 
নারায়ণগঞ্জকে নেতৃত্ব দিতে চাইলে বুকের তাজা রক্ত দেয়ার সৎ সাহস থাকতে হবে। আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে কিন্তু আমরা রাজপথ ছাড়ি নাই। বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে ও দেশের উন্নয়নে যুবদল সবসময় রাজপথে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা আয়োজনে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্প

1

সিদ্ধিরগঞ্জে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা সহ ১ মাদক কারব

2

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৪ জন,শপথ সন্ধ্যায়

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

‎মহান স্বাধীনতা দিবসে রাকিবুল ইসলামের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

5

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

6

ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন

7

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আব্দুল খালেক টিপুর নেতৃত

8

ফতুল্লায় ডাইং কারখানায় পরিবেশ দূষণ মোবাইল কোর্টে দেড় লাখ টাক

9

বদলে যাওয়া ক্যাম্পাস

10

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজী নাহিসুল ইসলা

11

বক্তাবলীতে জায়গা দখলের অভিযোগ, প্রতিকারের দাবি বাবুর

12

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নত

13

শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর – মামুন মাহমুদ

14

কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

15

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সাব মার্সিবল পাম্পের শুভ উদ্বোধন

16

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

মমতাজ আলোকে ফুলেল শুভেচ্ছা জানালেন মহানগর মহিলা দলের সভা নেত

19

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

20