নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়েজনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।বিশেষ অতিথি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।টিকাদার কর্মসূচির শুভ উদ্বোধনের পর প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বক্তব্যে বলেন,
"আজকের এই হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য বিভাগের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও নেতৃবৃন্দ শিক্ষক, ইমাম, উপস্থিত অভিভাবক ও আমার প্রিয় সন্তান সমতুল্য শিশুরা, সকলকে শুভেচ্ছা।
আজকের শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জীবনের জন্য মারাত্মক হুমকি হতে পারে। এই রোগ দুটি প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় হলো সময়মতো টিকা প্রদান।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে এই কর্মসূচি শতভাগ সফল করতে বদ্ধপরিকর। জেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও জেলার প্রত্যন্ত অঞ্চলের একজন শিশুও যেন টিকা থেকে বাদ না পড়ে সেজন্য আমাদের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা, শিক্ষক,মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।
আমি অভিভাবকদের অনুরোধ করব, গুজবে কান না দিয়ে আপনাদের সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে হাম-রুবেলা টিকা নিশ্চিত করুন। আপনার একটি সচেতন সিদ্ধান্ত আপনার শিশুকে সারাজীবনের জন্য সুরক্ষিত রাখবে।
আসুন, আমরা সবাই মিলে সরকারের এই মহৎ উদ্যোগকে সফল করি এবং হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়ে তুলি।
এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন