টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে – জোসেফ

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ((৭ জুন) দুপুরে নিতাইগঞ্জ লোড-আনলোড লেবার ইউনিয়নের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিতাইগঞ্জ লোড-আনলোড লেবার ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন মানুষ ছিলেন যিনি ক্ষমতা চান নি। দেশের ক্রান্তিলগ্নে যখন হাল ধরার কেউ ছিলোনা তখন তিনি স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন এবং যুদ্ধ শেষে তিনি পূণরায় ব্যারাকে ফিরে যান। পরবর্তীতে সিপাহী জনতার বিপ্লবের পর তাদের অনুরোধে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। দেশের কল্যানে তিনি বিভিন্ন প্রকল্প গ্রহন করেছিলেন। তিনি সার্কের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং একজন শ্রম বান্ধব মানুষ। আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তাঁর আদর্শ আমাদের জন্য রেখে গেছেন। সেই আদর্শকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। দেশ ও মানুষের কল্যানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধ পরিকর। এসময় তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, সমাজে দুষ্ট শক্তি অনেক বেশী। তাদেরকে বোঝাতে হবে সোজা পথে চল। শ্রমিকের স্বার্থের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। শ্রমিককে অবশ্যই তার ন্যায্য পাওনা দিতে হবে। যে ঘটনার কথা বলা হয়েছে সে ব্যাপারে খুব দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বক্তব্য পরবর্তী মিলাদ ও দোয়া শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, ১৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজালাল সরদার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফুজ্জামান মৃধা, সাবেক যুগ্ম সম্পাদক এম.এম সাগর, যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতি, আমির হেসেন, সাধারন সম্পাদক রুহুল আমীন, সবুজ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ রূপগঞ্জে"শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভ

1

স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

ফতুল্লায় ডাইং কারখানায় পরিবেশ দূষণ মোবাইল কোর্টে দেড় লাখ টাক

5

গোগনগরবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নুর হোসেন সওদাগর

6

বদলি হজ্ব পালনে সৌদি আরবে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের ম

7

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের

8

সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন জেলা পুলিশ সুপার

9

কাব্যকথা'র সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক

10

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

11

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আনোয়ার প্রধানের উদ্যোগে

12

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

13

ফতুল্লায় জামান মল্লিকের মাদকের রমরমা কারবার: অতিষ্ঠ এলাকাবাস

14

ডিজিটাল লাইসেন্স প্লেট নবায়নের দাবিতে রিকশা-মিশুক মালিক সমিত

15

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন, চেম্বার নেতৃবৃন্দের মতব

16

শহীদ জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি – এড.সাখাও

17

সিদ্ধিরগঞ্জে ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত মোবাইল কোর্ট

18

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির কারনে ১০ হাজার টা

19

মানুষ যখন খেলাধুলার মধ্যে থাকে তখন বিপথে যাওয়ার সুযোগ থাকেনা

20