টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা জুলাই যোদ্ধার বৃক্ষরোপন ও দোয়া

তিন বারের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা জুলাই যোদ্ধা নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ ই আগস্ট সকালে শহরের খানপুর ৫শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বৃক্ষরোপন শেষে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ উন্নয়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশকুল ইসলাম রাজিব।
এ সময় রাজিব বলেন, আমরা জুলাইযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে বাংলাদেশের তিন তিনবারের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হলো। আপনারা জানেন ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছে যে সকল বীর সৈনিকেরা তাদের অংশগ্রহণে আজকের যে অনুষ্ঠান হয়েছে সত্যিই আবেগাপ্লুত করে ফেলেছে।ওনাদের দেশ গঠনে যে ভূমিকা ওনাদের সন্তানদের  দেশ গঠনে যে ভূমিকা সেটা জাতির সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা বৃক্ষরোপণ কর্মসূচির তার লক্ষ আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি তারা করেছে তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। আপনাদের আশ্বস্ত করতে চাই আপনাদের সন্তানেরা এই দেশ বিনির্মাণের যেভাবে আত্মত্যাগ করেছেন সেটা জাতি সব সময় মনে রাখবে। আপনাদের যেকোন প্রয়োজনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সরকার পাশে ছিল পাশে আছে ভবিষ্যতেও পাশে থাকবে। 


আরো উপস্থিত ছিলেন,খানপুর ৫শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক আবুল বাশার।আমরা জুলাই যোদ্ধা নারায়নগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহব্বায়ক দিলশাদ আফরিন, যুগ্ন আহবায়ক জহির আহমেদ সোহেল, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান ইমন, নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মেহেদী হাসান মিরাজ, সদস্য সচিব আলিমুল ইসলাম সিফাত, মহানগরের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমিন, শহীদ মোঃ আবুল হাসান স্বজনের বড় ভাই মোঃ আবুল বাশার (অনিক), শহীদ পারভেজ হাওলাদারের বড় বোন সেলিনা বেগম, শহীদ মোঃ সজলের মা রুনা বেগম। সহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আমরা জুলাই যোদ্ধা কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে না:গঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন যুব

1

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

2

লুটেরাদের হাত থেকে ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল

3

রাকিবুল ইসলামের ঈদ উপহার বিতরণ

4

নানা আয়োজনে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্প

5

ভূমি ব্যবস্থাপনায় ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়

6

নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে

7

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

8

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

মমতাজ আলোকে ফুলেল শুভেচ্ছা জানালেন মহানগর মহিলা দলের সভা নেত

11

'শিশুশ্রম নিরসন ও প্রতিটি শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করতে নি

12

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র(NJU) সভাপতি আরজু-সাঃ সম্পা

13

ঈদের চাঁদ দেখা নিয়ে জরুরি বার্তা সৌদি আরবের

14

ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব

15

কেউ বৈষম্যে ও ফ্যাসিস সৃষ্টি করতে চাইলে আবারো গণবিস্ফোরণ ঘটব

16

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের সাত দিনব্যাপী

17

কায়েমপুরে ভয়াবহ আগুন ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবি

18

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদি

19

মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: ডিসি রায়

20