টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ সভা

আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উদযাপন উপলক্ষে সড়ক, সেতু, রেলপথ ও নৌ-পথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করা, সার্বিক নিরাপত্তা বিষয়ক প্রস্তুতি গ্রহণ এবং কোরবানির পশু পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
 ১৯ মে ২০২৬ইং মঙ্গলবার দুপুর ১২টা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের  সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। এছাড়া উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার আঃ রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কাফি বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, বিআরটিএর মাহবুবর রহমান, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, কলকারখানা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।
সভায় ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় রোধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, নৌ-পথে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন রোধ, রেলস্টেশনে নিরাপত্তা জোরদার, কোরবানির পশুবাহী ট্রাকের নিরাপদ চলাচল এবং কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরকে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসক মো: রায়হান কবির  নির্দেশনা  প্রদান করেন ।
এই সময় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করাই আমাদের প্রধান লক্ষ্য। সড়কে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট কোনোভাবেই বরদাশত করা হবে না। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সমন্বিতভাবে কাজ করবে। কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা, জাল টাকা শনাক্তকরণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।”
তিনি আরও বলেন, “কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। নাগরিক সচেতনতায় মসজিদের ইমাম ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে। ঈদে সবার সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

সৌদি আরবে চাঁদ দেখা গেছে,২৬ মে আরাফাত দিন হবে

2

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত,২ মে উদ্বোধ

3

পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন

4

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি চেম্বার ও বিকেএমইএ শ্

5

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

6

কিছু সমস্যা ও চাহিদা রয়েছে সম্মিলিতভাবে সমাধান করবো - এমপি ক

7

সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি মনিরুজ্জামান সাধারণ সম্

8

দোকানপাট বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

9

অনৈতিকতামুক্ত সমাজ গড়তে আদর্শনগরে আল-ফাতাহ পরিষদের বিশাল সমা

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

12

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

13

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন-ডি

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নের লক্ষ্যে কাজ করছে সদর

16

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি নাসিক প্রশাসক সাখাওয়

17

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় র

18

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষ

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20