টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে আনোয়ারের নেতৃত্বে আলীরটেক ইউনিয়ন বিএনপির মিছিল নিয়ে যোগদান

পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
রবিবার ২৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে রাজপথের সংগ্রামী নেতা আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি সুসংগঠিত ও বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগদান করে।
আনোয়ারের নেতৃত্বে আলীরটেক ইউনিয়ন বিএনপি'র শত শত নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগানসহ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
সমাবেশ শেষে আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আলীরটেক ইউনিয়ন বিএনপি যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আওয়ামী অপশক্তির নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ।
​উক্ত প্রতিবাদ সভায় মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম আজাদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম। সমাবেশে সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

1

স্বেচ্ছাসেবক লীগের শোক র‍্যালীর গেঞ্জি সহ চারজন গ্রেপ্তার

2

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

3

দোকানপাট বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

4

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলার ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন

5

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আক্তার হোসেনের উদ্যোগে দো

6

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্

7

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের সাত দিনব্যাপী

8

'শিশুশ্রম নিরসন ও প্রতিটি শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করতে নি

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন

11

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে গোলাম ফারুক খোকন এর বিশাল শোডাউন

12

সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর

13

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্

14

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

15

শিকদার বাপ্পীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ ম

16

দুর্গাপূজা উদযাপন করলেন মার্কিন রাষ্ট্রদূত

17

ঢাকা–নারায়ণগঞ্জ রুটে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি

18

অনেকেই এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে সরকার বিব্রত হয়: প্র

19

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশন

20