টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে রনির তীব্র নিন্দা ও প্রতিবাদ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন রনি সরদার’।
শুক্রবার ৬ নভেম্বর বিকেলে এক বিবৃতিতে তিনি প্রতিবাদ করেন। 
রনি বলেন,সম্প্রতি আমার নাম ও ছবি ব্যবহার করে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় একটি ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে একটি মহল এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
​স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি কোনো যুবদলের পদপ্রার্থী বা যুবদল রাজনীতির সাথে যুক্ত নই; আমি সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সাথে জড়িত। আমার বিরুদ্ধে চাঁদাবাজি বা ছিনতাইয়ের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
​আমার বিরুদ্ধে তোলা এসব চাঁদাবাজি বা ছিনতাইয়ের অভিযোগ যদি কেউ সত্য প্রমাণ করতে পারে, তবে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এতে আমার কোনো আপত্তি নেই।
​সাংবাদিক ভাই ও গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ থাকবে, কোনো বিষয়ে সংবাদ প্রকাশ বা লেখার আগে অবশ্যই বিষয়টি ভালোভাবে যাচাই-বাছাই করুন এবং প্রমাণ সাপেক্ষে সত্য ঘটনা তুলে ধরুন। কোনো রকম সত্যতা যাচাই না করে এভাবে মিথ্যা প্রচার চালিয়ে কাউকে হেয় করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। অন্যথায়, এই ধরনের ভিত্তিহীন অপপ্রচার অব্যাহত থাকলে আমি বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

1

বদলীর আদেশ মানে না সদর থানার এসআই রমজান

2

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল

3

সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন

4

জুলাই শহীদ দিবসে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

5

বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

6

নানা আয়োজনে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্প

7

মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে এমপি মমতাজ আলোর শোক

8

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চে

9

জুলাই শহীদ দিবস উপলক্ষে মশিউর রহমান রনির জুলাই স্মৃতি স্তম্ভ

10

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

13

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আব্দুল খালেক টিপুর নেতৃত

14

গোগনগরে নাশকতা প্রতিরোধে মাঠে গোগনগর ইউনিয়ন যুবদল

15

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের

16

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি:

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

কায়েমপুরে ভয়াবহ আগুন ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবি

19

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষ

20