রূপগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেপারীপাড়া বাইতুল মামুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন আগামী রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আবু মুহাম্মাদ মাসুম।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ আদায় শেষে তিনি মসজিদের উন্নয়নমূলক কার্যক্রম এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় স্থানীয় মুসল্লিরা এলাকার বিভিন্ন সমস্যা, মসজিদের উন্নয়ন এবং জনসাধারণের প্রত্যাশার কথা তুলে ধরেন। হাজী আবু মুহাম্মাদ মাসুম তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়নে সবার সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, রূপগঞ্জ ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নই তাঁর লক্ষ্য।
মানুষের পাশে, মানুষের কল্যাণে—স্বপ্নের উন্নত ও মডেল রূপগঞ্জ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে চান চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আবু মুহাম্মাদ মাসুম।
মন্তব্য করুন