টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের জমকালো শুভেচ্ছা

মো:সাজু হোসেন:বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ব্যাপক শোডাউন ও শুভেচ্ছা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।


​শনিবার ১৬ই মে সকাল তারেক রহমান সড়কপথে চাঁদপুর যাওয়ার সময় সাইনবোর্ড এলাকায় পৌঁছালে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহিদের নেতৃত্বে সস্রাধিক নেতা-কর্মী মহাসড়কের পাশে অবস্থান নিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
​সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা সাইনবোর্ড এলাকায় জড়ো হতে থাকেন। তাদের হাতে ছিল তারেক রহমান ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড। তারেক রহমানের গাড়ি বহর সাইনবোর্ড এলাকা অতিক্রম করার সময় নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।


​অভ্যর্থনা শেষে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক  সাব্বির আহমেদ শহিদ বলেন, "তারেক রহমান দেশের মেহনতি মানুষ ও শ্রমিক সমাজের আশার আলো। তার এই সফরকে সফল করতে এবং তাকে এক নজর দেখতেই আমরা এখানে ছুটে এসেছি।"
​আগামী দিনে দেশের পরিবহন খাতকে স্বৈরাচার ও চাঁদাবাজমুক্ত করতে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নারায়ণগঞ্জ শ্রমিক ইউনিয়ন সর্বদা রাজপথে প্রস্তুত রয়েছে।
কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপস্থিত ছিলেন, রবু, মিলন, মিশু, রাজিব, পায়েল, হান্নান, আকরাম, আকাশ, মোল্লা বাপ্পী, মোল্লা রবিন, টিটু, জুয়েল, সুজন, আনোয়ার সহ অন্যান্য নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

1

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীরের পক্ষ থেকে গোগনগরবাসীকে ঈদে

4

সৌদি আরবে চাঁদ দেখা গেছে,২৬ মে আরাফাত দিন হবে

5

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

6

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐ

7

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ, পেশাগত দক্ষতায় সম

8

১৮নং ওয়ার্ডে আল আরিফের ঈদ উপহার সামগ্রী বিতরণ

9

শহিদ বাপ্পীর নেতৃত্বে ‎হাজার নেতাকর্মী নিয়ে উচ্ছেদ অভিযানে য

10

সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা

11

দেশে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

12

অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুর প্রধান কারণ:এস এম

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

অনলাইন সংবাদমাধ্যম নিউজ আলো’র উদ্বোধন

15

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় র

16

আবৃত্তিশিল্পের বিকাশে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা থাকবে: ডিসি

17

বিশ্বকবির মানবিকতায় উদ্ভাসিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হ

18

অনৈতিকতামুক্ত সমাজ গড়তে আদর্শনগরে আল-ফাতাহ পরিষদের বিশাল সমা

19

সাব্বির আহমেদ শহিদের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছ

20