টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
​জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় মূল প্রতিপাদ্য ছিল সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়ানো এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা।
​ অনুষ্ঠানে বক্তারা বলেন, চালক, যাত্রী ও পথচারী সকলকেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জোরালো আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, শুধু আইনের প্রয়োগ নয়, বরং সড়ক দুর্ঘটনা রোধে সর্বস্তরের মানুষের সচেতনতাই সবচেয়ে বেশি প্রয়োজন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু,বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নারায়ণগঞ্জ সার্কেল, নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক(ইঞ্জিঃ) মোঃ মাহবুবুর রহমান।
এছাড়াও জেলা প্রশাসন, বিআরটিএ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
​আলোচনা সভার আগে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নিরাপদ সড়কের বার্তা সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব

1

সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণ ও যানজট নিরসন সংক্রান্ত সেমিনার

2

শহীদ বাপ্পীর নেতৃত্বে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান

3

আবৃত্তিশিল্পের বিকাশে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা থাকবে: ডিসি

4

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

5

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

6

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ- চেম্বার অফ কমার্স ন

7

নারায়ণগঞ্জ সদরে বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টা

8

মর্গ্যান গার্লস স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক

9

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজী নাহিসুল ইসলা

10

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন মেসি

11

আজ কুমারী হিসেবে পূজিত হবে ৬ বছরের শ্রেয়সী ভট্টাচার্য

12

কাশীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে সহি

13

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের সাত দিনব্যাপী

14

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জান

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সম্মাননা পেলেন কাম

17

এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা!

18

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: সাইনবোর্ডে এনায়েতনগর ইউনিয়ন বিএন

19

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান

20