টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সম্মাননা পেলেন কামরুল ইসলাম

নানা আয়োজনে উদযাপিত হলো ‘স্বাধীনতার অতন্দ্র প্রহরী’ দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ১৭ বছরে পদার্পণ। এ উপলক্ষে আলোচনা সভা, প্রতিনিধি সম্মেলন, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার, ৩ মে বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে পত্রিকাটির ১৬ বছর পূর্তি শেষে ১৭তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীদের সম্মাননা স্মারক প্রদান এবং অতিথি ও গুণীজনদের ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়।
দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার পক্ষ থেকে অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের কল্যাণে সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার নাজির মোহাম্মদ কামরুল ইসলামকে ‘দক্ষ সংগঠক’ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সরকারি চাকরি জীবনে তার ওপর অর্পিত দায়িত্ব তিনি অত্যন্ত ন্যায়, নিষ্ঠা, সততা, দক্ষতা ও ধৈর্যের সাথে কর্মজীবন পরিচালনা করে আসছেন।
অফিসে গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই। পরবর্তীতে  দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ মোহাম্মদ কামরুল ইসলামের সম্মাননা স্মারকটি অফিসে এসে তার হাতে তুলে দেন। এই সময় সম্মাননা স্মারক হাতে পেয়ে কামরুল ইসলাম বলেন, “দৈনিক আজকের নীরবাংলা পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণে আমি সবসময় কাজ করে যাব। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দৈনিক আজকের নীরবাংলা আরও এগিয়ে যাক— এই প্রত্যাশা করি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. ফজলুল হক (রুমন রেজা)। উদ্বোধন করেন পত্রিকার প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কে এম মাজহারুল ইসলাম জোসেফ।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনউদ্দীন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমি।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ভিকটিমের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ জামান, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন এবং সঞ্চালনা করেন প্রধান বার্তা সম্পাদক এম আর হায়দার রানা।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় ছিলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মোহাম্মদ রেজাউল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম আরজু, কাজী আনিসুল হক হীরাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে দৈনিক আজকের নীরবাংলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে পত্রিকাটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

Ctg DC Zahid rushes to hospital to stand beside bullet-hit R

2

সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আরও এগিয়ে নেবো: ঈদ বার্তায়

3

কেউ বৈষম্যে ও ফ্যাসিস সৃষ্টি করতে চাইলে আবারো গণবিস্ফোরণ ঘটব

4

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

5

প্রধানমন্ত্রীকে জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ই

6

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রা

7

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

8

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন-ডি

9

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

10

ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন

11

নারায়ণগঞ্জ রূপগঞ্জে"শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভ

12

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

13

ফতুল্লায় জামান মল্লিকের মাদকের রমরমা কারবার: অতিষ্ঠ এলাকাবাস

14

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

15

শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি

16

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: সাইনবোর্ডে এনায়েতনগর ইউনিয়ন বিএন

17

যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে শহরে হকার উচ্ছেদ অ

18

শিবু মার্কেটের ভূমিদস্যু ফারুক, কাশেম, রোজিনা গংদের বিচার চা

19

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব

20