টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের তিনটি জামাত সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও দূর-দূরান্ত থেকে আসা হাজারো মুসল্লির উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল ঈদগাহ ময়দান।
​
মুসল্লিদের আধিক্য বিবেচনা করে ঈদগাহ কমিটি আগে থেকেই তিনটি জামাতের ব্যবস্থা গ্রহণ করন।
ঈদের ১ম জামাত সকাল  ৬:৪৫ মিনিটে, ২য় জামাত সকাল ৮:০০ টায় এবং ৩য় জামাত সকাল ৮:৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। স্থানীয়রা উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন।
প্রতিটি জামাতের আগে খতিব সাহেবরা পবিত্র ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ বয়ান পেশ করেন। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বশান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। বিশেষ করে ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।
নামাজ শেষে ছোট-বড়, ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

1

খাল উদ্ধার করে হাটার রাস্তা করে দেয়া হবে - মামুন মাহমুদ

2

নিতাইগঞ্জ ও ট্রাক স্ট্যান্ডকে মাদকমুক্ত গড়তে ট্রাক ট্যাংকলরি

3

মোবাইল আসক্তি থেকে ফিরে বইয়ে মনোযোগ দিতে হবে: এড.সাখাওয়াত

4

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের

5

ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নের লক্ষ্যে কাজ করছে সদর

6

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

7

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

8

৫৩ রাউন্ড গুলি সহ বাবা ছেলে গ্রেপ্তার

9

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি:

10

সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি মনিরুজ্জামান সাধারণ সম্

11

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগরের র‍্যালিতে ইয়াসিন আরাফাত

12

ফতুল্লায় ডাইং কারখানায় পরিবেশ দূষণ মোবাইল কোর্টে দেড় লাখ টাক

13

কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ

14

অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুর প্রধান কারণ:এস এম

15

চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি'র 'ফুড এন্ড ফ্যাশন কালেকশন' এর শো-র

16

সনদ অর্জনের পাশাপাশি মানবিক গুণ চারিত্রিকভাবে উন্নত করে গড়ে

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

এনডিএ'র চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় মাশুকুল ইসলাম রাজ

19

শুরু হয়ে গেছে ‘সুপার এল নিনো’, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

20