টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিমকোতে ‘কিডস এডুকেশন’ কর্মশালায় সনদ পেলেন সাংবাদিক বিদ্যুৎ

শিশুশিক্ষা ও গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা শেষে দেশের বিভিন্ন জেলার ২৫ জন সাংবাদিককে সনদপত্র দিয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে SIBE-NIMC প্রকল্পের আওতায় ‘Kids' Education: Nurturing Young Minds for a Better Future in Bangladesh’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিমকোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান এনডিসি।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আক্তার এবং অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন ভূইয়া। 
বক্তারা বলেন, আমাদের জীবনব্যাপী শিখতে হবে। সন্তানদের লালন-পালনের ক্ষেত্রে মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। পরিবারের পাশাপাশি শিক্ষকদেরও অনেক দায়িত্ব পালন করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিমকোর অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার, পরিচালক (প্রশিক্ষণ অনুষদ) ড. মো. মারুফ নাওয়াজ এবং পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাব্বী।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী বাংলাদেশের বিভিন্ন জেলার ২৫ জন সাংবাদিককে সনদপত্র বিতরণ করা হয়। মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান (অতিরিক্ত সচিব) এনডিসি নিজ হাতে সাংবাদিকদের সনদ তুলে দেন। 
এ সময় দৈনিক ভোরের সময় পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ মহাপরিচালকের কাছ থেকে সনদপত্র গ্রহণ করেন।
অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অন্যান্য ঊর্ধ্বতন  কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মহাপরিচালক বলেন, শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।শিশুদের মানবিক মূল্যবোধ শিখিয়ে  তৈরি করতে হবে।  শিশুবান্ধব ও শিক্ষামূলক কনটেন্ট তৈরিতে সাংবাদিক ও অনুষ্ঠান নির্মাতাদের দক্ষতা বাড়াতেই এই কর্মশালা। সম্প্রচার নীতিমালা মেনে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।
SIBE-NIMC প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় শিশুদের বয়স উপযোগী কনটেন্ট, সাইবার সুরক্ষা ও ইতিবাচক প্যারেন্টিংয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থ

1

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

2

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় র

3

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

4

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদদের প্রতি নুর হোসেনের ব

5

বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

8

কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত

9

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির কারনে ১০ হাজার টা

10

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

13

শুরু হয়ে গেছে ‘সুপার এল নিনো’, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

14

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

15

আবাসিক গভীর নলকূপের ওপর কর বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ

16

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্

17

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

18

মাদক ব্যবসায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে জেলা প্রশাসকের নিক

19

নাসিক প্রশাসক সাখাওয়াতকে সোহেল ও তার বন্ধু মহলের ফুলের শুভেচ

20