টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২২ আগস্ট) বিকাল ৪:০১ মিনিটে শহরের চাষাড়াস্থ শ্রীশ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়।

​বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো: সাখাওয়াত হোসেন খান।

​সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা শ্রী পরিতোষ কান্তি সাহা, শ্রী সরোজ কুমার সাহা এবং শ্রী প্রবীর কুমার সাহা, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন।

​সভায় বক্তারা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আসন্ন জন্মাষ্টমী উদ্‌যাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান। সভায় জেলা ও মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম

1

সৌদি আরবে চাঁদ দেখা গেছে,২৬ মে আরাফাত দিন হবে

2

উৎসবের টানে বিষাদের ছায়া

3

সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি মনিরুজ্জামান সাধারণ সম্

4

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

5

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সাব মার্সিবল পাম্পের শুভ উদ্বোধন

6

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘সচেতন গ্রাহক ফো

7

হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পু

8

জমি ক্রয় করে চলাচলের রাস্তা না পেয়ে দূর্ভোগে পড়েছেন সাদ্দাম,

9

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

10

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

11

কাব্যছন্দ'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

12

ধর্ম যার যার কিন্তু বাংলাদেশটা আমাদের সবার- আবু মোহাম্মদ মাস

13

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

14

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

15

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী

16

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

17

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সম্মাননা পেলেন কাম

18

আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ বিরুদ্ধে মহানগর যুবদলের

19

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

20