টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফতুল্লার মাসদাইর ৪টি জুটের গোডাউনে ও ৩টি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফতুল্লার মাসদাইর আমানা গার্মেন্টসের বিপরীতে ৪টি জুটের গোডাউনে ও ৩টি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ভোরে ফতুল্লার মাসদাইর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, মাসদাইর আমানা গার্মেন্টসের বিপরীতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে জেলা পরিষদের জমিতে অবৈধভাবে টিন দিয়ে অন্তত ১৫ থেকে ২০টি গোডাউন তৈরি করে স্থানীয় প্রভাবশালীরা ভাড়া দিয়েছেন।

আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া অনেক উপড়ে উঠে যায়। এতে আশপাশের কলকারখানায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবাদুল্লাহ আল আরিফিন বলেন, ধারণা করা হচ্ছে ইজিবাইকের কোন একটি গ্যারেজে বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদ বাপ্পীর নেতৃত্বে ‎হাজার নেতাকর্মী নিয়ে উচ্ছেদ অভিযানে য

1

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ

2

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রে

3

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

4

দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জো

5

ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিট

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাক

8

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের

9

গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির

10

মঙ্গলবারের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সফল করতে জেলা যুবদলের প্র

11

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

12

মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে আনোয়ারের নেতৃত্বে আলীরটেক ইউ

13

ভিক্টোরিয়া হাসপাতালের নার্স মরহুম গোমেসের পেনশনসহ আর্থিক সু

14

প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষের অধিকার ও সম্প্রীতি বজায় রাখা

15

একতা, উন্নয়ন ও মানবতার স্লোগানে আত্মপ্রকাশ করলো কাশীপুর ফাউন

16

আমরা চাই সকল ধর্মের মধ্যে একটা সৌহার্দ্য বজায় থাকবে - এড. সা

17

বিশ্বকবির মানবিকতায় উদ্ভাসিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হ

18

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন-ডি

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20